সাতক্ষীরা প্রতিনিধিঃ ২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরাসহ দেশব্যাপী ৬৩ জেলায় একযোগে জিএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা যুবলীগ। মঙ্গলবার বিকেল ৫টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মাহিতুল আলম মাহির সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ।আরও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাছুম-উজ জামান, সাতক্ষীরা পৌর যুবলীগের তাইজুল ইসলাম, যুব নেতা শেখ মহায়মিনুল ইসলাম রিজভি, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা জজ, শাওন ও নয়ন প্রমুখ।
Reporter Name 



















