হঠাৎ অসুস্থ অমিতাভ, করা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • 137

বিনোদন ডেস্ক
ঘণ্টাখানেক আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। সেখানে তিনি লিখেছেন, ‘চিরকৃতজ্ঞ’। তার এই পোস্ট করার পরেই শোনা যাচ্ছে যে, অমিতাভ অসুস্থ।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (১৫ মার্চ) অমিতাভকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হার্টে ব্লকেজ রয়েছে অমিতাভের। সে কারণে আজই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।
শুক্রবার সকাল ৬টায় ৮১ বছর বয়সী বিগ বিকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। সকালে কড়া নিরাপত্তার মধ্যে বিগ বিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ দিনই বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।
গত বছর ভালো কাটলেও ২০২২ সালে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছিল বিগ বিকে। ২০২২ সালে তার পায়ের শিরা কেটে যায়। সেই সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ।
কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ এর শ্যুটিংয়ের সময় একটি ধাতব টুকরোর দ্বারা তার পা কেটে যায়। এরপর প্রচুর রক্তক্ষরণ হয়, পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

হঠাৎ অসুস্থ অমিতাভ, করা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি

Update Time : ০৫:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪