Dhaka ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হোম অফিস’ চালু সংক্রান্ত ভুয়া পরিপত্র, সতর্ক করল সরকার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 56

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে দুদিন ‘হোম অফিস’ চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিপত্র ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো সরকারি স্মারক নম্বর ব্যবহার করে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে।

তারা আরও জানিয়েছে, বিশ্বজুড়ে জ্বালানি সংকট মোকাবিলার প্রেক্ষাপটে বিভিন্ন প্রস্তাব আলোচনায় আছে, তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

‘হোম অফিস’ চালু সংক্রান্ত ভুয়া পরিপত্র, সতর্ক করল সরকার

Update Time : ০২:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬