৪৫ লাখ টাকা বেতনে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ, লাগবে না বিমান ভাড়া

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • 279

চাকরি ডেস্ক:
বাংলাদেশ থেকে দক্ষ লোকবল নেবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : শেফ। পদের সংখ্যা : ৫টি। আবেদন যোগ্যতা : প্রার্থীদের চার তারকা হোটেলে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা আইইএলটিএসে প্রতিটি ব্যান্ডে সর্বনিম্ন ৫ স্কোর থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৪০ বছর।
বিজ্ঞপ্তি অনুসারে চাকরির চুক্তি চার বছরের জন্য। তবে চুক্তির মেয়াদ বাড়তে পারে।
বেতন ও সুযোগ-সুবিধা : বছরে বেতন প্রায় ৪৫ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা (৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার)। এ ছাড়া চাকরিতে যোগ দেওয়ার বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে। প্রয়োজনীয় আসবাবসহ থাকা ও কর্মস্থলে যাতায়াতে পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। প্রাথমিক চিকিৎসার খরচও কোম্পানি দেবে।

যেভাবে আবেদন : আগ্রহীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, স্কিল অ্যাসেসমেন্ট, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য বোয়েসেলের এই লিংকে পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২২।

ফাস্ট নিউজ ৭১ / দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

৪৫ লাখ টাকা বেতনে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ, লাগবে না বিমান ভাড়া

Update Time : ০৯:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২