৪ গোল দিয়ে রানারআপ হয়ে নকআউটে মরক্কো

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৪৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 10

বিশ্বকাপ ফুটবলে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তুমুল লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়। তবে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে আফ্রিকার দেশটি।

ম্যাচের ১০ মিনিটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর ভুলে এগিয়ে যায় হাইতি। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে হাইতির প্রথম গোল।

৩৯ মিনিটে আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে মরক্কো। এল খান্নুসের শট প্রতিহত হলেও ফিরতি বলে গোল করেন হাকিমি। তবে ৪৩ মিনিটে উইলসন ইসিদোরের দূরপাল্লার দুর্দান্ত শটে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় হাইতি।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাইবারির গোলে আবারও সমতা ফেরায় মরক্কো। হাকিমির নিচু ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে সুফিয়ান রাহিমির দুর্দান্ত কার্লিং শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। এরপর ৮৯ মিনিটে রাহিমির বাড়ানো বলে ইয়াসিন ফাঁকা জালে বল জড়িয়ে ব্যবধান ৪-২ করেন। হাইতির খেলোয়াড়রা বল মাঠের বাইরে চলে গিয়েছিল বলে দাবি করলেও ভিএআর যাচাই শেষে গোলের বৈধতা নিশ্চিত করেন রেফারি।

এই জয়ে গ্রুপের রানারআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় মরক্কো। অন্যদিকে বিশ্বকাপ মিশন শেষ হয় হাইতির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

৪ গোল দিয়ে রানারআপ হয়ে নকআউটে মরক্কো

Update Time : ০৬:৪৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬