৪ মামলায় ইভ্যালির রাসেলের জামিন, স্ত্রীর মালামাল ক্রোকের আদেশ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • 380

প্রতিনিধি ঝালকাঠি
চেক প্রতারণার চার মামলায় জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। সোমবার (১২ জুন) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম ইমরানুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এছাড়া পৃথক আদেশে ইভ্যালির সাবেক চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের সব স্থাবর সম্পত্তি ও অস্থাবর মালামাল ক্রোক করার আদেশ দিয়েছেন বিচারক।
রাসেলের আইনজীবী হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চারটি মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরও মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।
মামলার বাদীপক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, ২০২২ সালে ঝালকাঠি আদালতে রাসেলের বিরুদ্ধে চেক প্রতারণার চারটি মামলা করেন স্থানীয় তিন গ্রাহক। তার মধ্যে মো. মুস্তাহিদ আলম দুইটি মামলা করেছিলেন। দুই মামলায় তার দাবি ৬ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া ৫ লাখ ৯৫ হাজার টাকার দাবিতে মামলা করেছিলেন মো. ইব্রাহীম খলিল। এছাড়া এনামুল হক সাজু নামে আরেক গ্রাহক একটি মামলা করেছিলেন। এই গ্রাহকের দাবি ইভ্যালির কাছে তার পাওনা ১৮ লাখ ১৭ হাজার ৭১ টাকা।
তিনি আরও জানান, মামলার বাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঝালকাঠি কারাগারে আনা হয় আসামি রাসেলকে। সোমবার সকালে আদালতে সশরীরে হাজির হলে পাঁচ হাজার টাকা বেইল বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

৪ মামলায় ইভ্যালির রাসেলের জামিন, স্ত্রীর মালামাল ক্রোকের আদেশ

Update Time : ০৮:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩