Dhaka ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অধিনায়ক সাকিবের যে পরামর্শে মিরাজের বিধ্বংসী বোলিং

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • 234

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সূচনাটা ভালোই হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে যে লক্ষ্যে বোলারদের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান সে লক্ষ্য পূরণ হয়েছে দারুণভাবে।
অধিনায়ক নিজে এবং মেহেদী হাসান মিরাজ- দু’জনে ৩টি করে উইকেট নিয়ে আফগানদের ইনিংসে ধ্বস নামিয়েছেন। শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের স্পিন আক্রমণে বিধ্বস্ত হয় আফগানদের ইনিংস। অল আউট হয়েছে মাত্র ১৫৬ রানে।
ধর্মশালার ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশের সামনে লক্ষ্য মাত্র ১৫৭ রান। ইনিংস বিরতিতে মেহেদী হাসান মিরাজ নিজের ও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আফগানিস্তান অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসের ফাঁকে এক সাক্ষাৎকারে মিরাজ বলেছেন, ‘আমি খুব খুশি। কারণ ৩টি উইকেট পেয়েছি। যদিও প্রথম ওভারে কিছুটা নার্ভাস ছিলাম। তখন অধিনায়ক আমাকে কিছু পরামর্শ দিলেন। অধিনায়ক বলেছিলেন যদি আমি নির্দিষ্ট জায়গায় বল ফেলতে পারি, তাহলে ভালো হবে। আমি সেভাবেই পরে বল করি। আমরা আফগানিস্তানকে আগেভাগেই অলআউট করতে পেরেছি। তবে সবচেয়ে বড় কথা হলো ম্যাচ জেতা। সাবিক ভাই শুরুতে উইকেট নিয়ে আফগানদের চাপে ফেলেছিলেন। আমাদের জন্য দারুণ এক সময় যে, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

অধিনায়ক সাকিবের যে পরামর্শে মিরাজের বিধ্বংসী বোলিং

Update Time : ০২:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩