Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে ছবি তোলা ও সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছবি তোলা ও সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালকের অনুমতি ছাড়া হাসপাতালের ভেতরে কোনো সাংবাদিক ছবি তুলতে বা সাক্ষাৎকার নিতে পারবেন না।

হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, অনুমতি ছাড়া কিছু মিডিয়াকর্মী রোগীদের ছবি তোলায় রোগী ও চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন এবং স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ৫০০ শয্যার স্থানে প্রতিদিন প্রায় দুই হাজার রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন, সেখানে সাংবাদিকদের আনাগোনায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয় আদেশে।

এ অবস্থায় ভবিষ্যতে পরিচালকের লিখিত অনুমতি ছাড়া হাসপাতালের ইনডোর বা আউটডোরে ছবি তোলা ও সাক্ষাৎকার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, এই নির্দেশনাকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে খুলনার সাংবাদিক সংগঠনগুলো। তারা এক যৌথ বিবৃতিতে এ আদেশের তীব্র নিন্দা ও অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সাংবাদিক নেতাদের মতে, এই সিদ্ধান্ত শুধু সংবাদকর্মীদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে না, বরং জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্যপ্রবাহও ব্যাহত করবে, যা জনগণের তথ্য জানার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করে।

বিবৃতিতে অংশ নেয় পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনা, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (কেসিআরএ)।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে ছবি তোলা ও সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা

Update Time : ০২:০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫