স্টাফ রিপোর্টারঃ খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম স্বেচ্ছায় অবসরগ্রহন করেন। এ উপলক্ষে মঙ্গলবার ৬ জুন খুলনা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। খুলনা বিচার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( বর্তমানে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ) আমিরুল ইসলাম। এছাড়া মহানগর দায়রা জজ মাহমুদা খাতুনসহ খুলনার সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক এড. এস এম তারিক মাহমুদ তারা সহ সকল আদালতের গভর্নমেন্ট প্লিডার(জিপি) ও পাবলিক প্রসিকিউটর (পিপি) গণ উপস্থিত ছিলেন।
বিদায়ী জেলা ও দায়রা জজ ৯ম বি সি এস’র সুপারিশকৃত ক্যাডার ছিলেন। তার বাড়ী মাগুরা জেলায়। জেলা ও দায়রা জজ হিসেবে তিনি সর্বপ্রথম কক্স-বাজারে যোগদান করেন। পরবর্তীতে রাজশাহী এবং সর্বশেষ গত বছরের ৩ এপ্রিল খুলনায় যোগদান করেন। দীর্ঘ এক বছরেরও বেশী সময় ধরে খুলনার জেলা জজ হিসেবে দ্বায়িত্ব পালনের পর এ মাসের ৮ তারিখ স্বেচ্ছায় অবসরে যাবেন। পরবর্তীতে তিনি আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হবেন।
ব্রেকিং :
অবসরে গেলেন খুলনা জেলা ও দায়রা জজ ; বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৮:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- 196
Tag :
জনপ্রিয়
























