Dhaka ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা সোহেল রানা করোনামুক্ত

  • Reporter Name
  • Update Time : ০৭:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • 283

বিনোদন ডেস্ক

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন তার ছেলে মাশরুর পারভেজ। তিনি বলেন, ‘আব্বুর অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে এসেছি। তিনি এখন করোনামুক্ত। তবে তিনি এখন নিউরো কম্প্রোমাইজড জটিলতায় ভুগছেন। তাকে হাসপাতালে না রেখে বাসায় নিয়ে চিকিৎসা দিলে ভালো হবে।’

গত ২৫ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। পরদিন বিষয়টি গণমাধ্যমে জানান তার স্ত্রী জিনাত বেগম। তখন তিনি বলেন, ‘শুরুতে শ্বাসকষ্ট থাকায় তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আইসিউতে নেয়া হয়।’

উল্লেখ্য, ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন সোহেল রানা। তার পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

অভিনেতা সোহেল রানা করোনামুক্ত

Update Time : ০৭:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২