অভিনেত্রী অহনার পেটে জমজ সন্তান!

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • 143

বিনোদন ডেস্ক
অভিনেত্রী অহনা রহমানের পেটে জমজ সন্তান! গাইনী ডাক্তার পরীক্ষা করে এমনটাই জানিয়েছেন। আর এ বিষয়টি মানতে নারাজ অহনা। এ নিয়ে তার ব্যক্তি জীবনে নেমে এসেছে ঝড়। এমন কথা শোনার পর ভালোবাসার মানুষটিও হয়ে গেছেন পর!

এখন কী করবেন অহনা? কাউকেই বোঝাতে পারছেন না, আসলে তিনি গর্ভবতী নন। কোথাও কোনো ভুল হচ্ছে। অহনার জীবনের এমন ঘটনা আসলে বাস্তবে নয়, নাটকে। যার নাম ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’।

মহিন খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অহনা ছাড়াও অভিনয় করেছেন শামীম হাসান সরকার, রকি খান, রত্না খান প্রমুখ।

পরিচালক মহিন খান বলেন, ‘শামীম হাসান সরকার ও অহনা দুজন দুজনকে ভালোবাসে। অহনা অসুস্থ হয়ে পড়লে শামীম তাকে নিয়ে যায় তার মেয়ে বন্ধু এক ডাক্তারের কাছে। তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করে বলেন, অহনার পেটে জমজ বাচ্চা! এ কথা শোনে অজ্ঞান হয়ে পড়েন শামীম। এরপর থেকেই নানা হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।’

জানা গেছে, বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১০টায় বৈশাখী টেলিভিশনের প্রচার হবে ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’ নাটকটি।

ফার্স্ট নিউজ ৭১/ ৩ নভেম্বর ২০২২

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

অভিনেত্রী অহনার পেটে জমজ সন্তান!

Update Time : ১২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২