অসুদপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ায় খু বি’র দশ শিক্ষার্থীকে শাস্তি

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
  • 196

খুলনা অফিসঃ অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের  দশ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের মুদাব্বির হোসেন, ফার্মেসি ডিসিপ্লিনে তৃতীয় বর্ষের সাঈদ আফ্রিদী, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের কামরুল হাসান সোহাগ, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের তৌফিকুর রহমান নাদিম, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের তাজুল ইসলাম ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি সায়েন্স ডিসিপ্লিনের প্রথম বর্ষের আনন্দ কুমার বিশ্বাসকে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল ও পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের  টার্ম-২-এর জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া স্থাপত্য ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের আজহারুল ইসলামের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম টার্মের এগ্রিকালচার অ্যান্ড হিউম্যান বিহেভিয়র কোর্সের পরীক্ষা বাতিল, স্থাপত্য ডিসিপ্লিনে প্রথম বর্ষের রাকিব-উজ-জামান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রথম বর্ষের মাহমুদুল হাসান ও একই ডিসিপ্লিনের ওয়ালিজা হক রোজার ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।

খু প্র/মতিউর রহমান/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অসুদপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ায় খু বি’র দশ শিক্ষার্থীকে শাস্তি

Update Time : ১২:৫৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২