Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপসের মাধ্যমে বুস্টার ডোজ শুরু হবে চলতি মাসেই

  • Reporter Name
  • Update Time : ০৭:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • 253

ফার্স্টনিউজ ডেস্ক

করোনা টিকার বুস্টার ডোজ সবাইকে দিতে সুরক্ষা অ্যাপ আপডেট করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন সীমিত আকারে দেয়া হচ্ছে ফ্রন্টলাইনারদের। টিকা গ্রহণের কার্ড নিয়ে ষাট-ঊর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা টিকা দিতে পারবেন। এ মাসের শেষের দিকে অ্যাপসের মাধ্যমে তা শুরু হবে আগেরগুলোর মতাে। এখন তা নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, কক্সবাজারসহ বিভিন্ন পর্যটন স্পটে মানুষ মাস্ক না পরেই ভিড় করছেন, রাজনৈতিক সমাবেশেও মাস্ক পরছে না মানুষ। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।’ তিনি বলেন, দেশে এখনো ওমিক্রন ছড়ায়নি। ওমিক্রন ঠেকাতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সারাদেশের মানুষ যাতে আগের মত স্বাস্থ্যবিধি মেনে চলে, এ জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ ৭ কোটি ও দ্বিতীয় ডোজ সাড়ে ৪ কোটি মানুষকে দেয়া হয়েছে। অর্থাৎ করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৬০ শতাংশ মানুষকে। ৩৫ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

অ্যাপসের মাধ্যমে বুস্টার ডোজ শুরু হবে চলতি মাসেই

Update Time : ০৭:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১