Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইচগাতীতে ৩ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, প্রতিবেশী যুবককে ছুরিকাঘাত

খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় ৩ লাখ টাকা ও একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় প্রতিবেশী এক যুবক দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) রাতে আইচগাতী ইউনিয়নের দেয়ারা এলাকায়।

ঘটনাসূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী সাগর (পিতা: আব্দুর রউফ, সাং: দেয়ারা বটতলা, আইচগাতী) ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ৩ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

এ সময় প্রতিবেশী বাকপ্রতিবন্ধী যুবক শাহীন (পিতা: মান্নান শেখ, সাং: দেয়ারা পশ্চিমপাড়া, আইচগাতী) ঘটনাটি দেখে এগিয়ে আসেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শাহীনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আইচগাতীতে ৩ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, প্রতিবেশী যুবককে ছুরিকাঘাত

Update Time : ০১:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫