Dhaka ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে অধিনায়ক হয়েই ফিরছেন পান্ত

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • 146

স্পোর্টস ডেস্ক
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। রিশাভ পান্ত বেঁচে ফিরবেন কিনা, সেটি নিয়েই তৈরি হয়েছিল সংশয়। অলৌকিকভাবে প্রাণরক্ষা হওয়া সেই পান্ত দীর্ঘদিন হাসপাতালে থাকার পর খেলার মতো ফিট হয়েছেন। আসন্ন আইপিএলে তাকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে।
শুধু খেলবেন না, আইপিএলে দিল্লির অধিনায়ক হয়েই ফিরছেন পান্ত। ফ্র্যাঞ্চাইজি মালিকদের একজন পার্থ জিন্দাল নিশ্চিত করেছেন এই তথ্য।
২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিটকে পড়েন পান্ত। তবে আইপিএলের আগে নিজের প্রস্তুতি নিয়ে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করতে দেখা গেছে উইকেটরক্ষক এই ব্যাটারকে।
জিন্দাল জানালেন, পান্ত টুর্নামেন্টের প্রথমার্ধে কেবল একজন ব্যাটার হিসেবে খেলবেন। ক্রিকইনফোর সঙ্গে আলাপে তিনি বলেন, ‘রিশাভ ব্যাটিং করছে, রানিং করছে। সে উইকেটকিপিংও শুরু করেছে। মনে হচ্ছে সে আইপিএলে পুরো ফিট হয়েই খেলতে পারবে। আমি আশা করছি সে আইপিএল খেলবে এবং প্রথম ম্যাচ থেকে দলকে নেতৃত্বও দেবে।’
‘প্রথম সাত ম্যাচে আমরা তাকে কেবল ব্যাটার হিসেবে খেলাব, দেখব তার বডি কেমন রিয়েক্ট করছে। আইপিএলের বাকি ম্যাচগুলো নিয়ে আমরা সব দেখেবুঝে সিদ্ধান্ত নেব’-যোগ করেন দিল্লি ফ্র্যাঞ্চাইজি মালিক।
আইপিএলের এবারের আসরটি মাঠে গড়াবে আগামী ২২ মার্চ। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিপক্ষে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আইপিএলে অধিনায়ক হয়েই ফিরছেন পান্ত

Update Time : ০৭:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪