আইপিএলে প্রথম উইকেট অর্জুনের! ছেলেকে নিয়ে কী বললেন বাবা শচিন?

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • 281

স্পোর্টস ডেস্ক
আইপিএলে প্রথম উইকেট পেয়েছে ছেলে। শুধু তাই নয়, শেষ ওভারে বল করতে গিয়ে ঠান্ডা মাথায় দলকে জেতালেনও অর্জুন টেন্ডুলকার। ছেলের কীর্তি সাজঘরে বসে দেখলেন শচিন। ছেলের এমন সাফল্যে বাবা হিসেবে গর্বিত তিনি। খেলা শেষে তাই ছেলের প্রশংসায় মাতলেন তিনি। অন্য দিকে বাবার সঙ্গে খেলা নিয়ে কী আলোচনা হয় সে কথাও জানিয়েছেন অর্জুন।
খেলা শেষে টুইট করে পুরো মুম্বাই ইন্ডিয়ান্স দলকে শুভেচ্ছা জানিয়েছেন শচিন। তিনি লিখেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের দুরন্ত পারফরম্যান্স। ব্যাট ও বল হাতে নজর কেড়েছে ক্যামেরন গ্রিন। ইশান ও তিলক ভাল ব্যাট করেছে। প্রতিদিন আইপিএল আরও বেশি উত্তেজক হয়ে পড়ছে। আর শেষ পর্যন্ত আইপিএলে এক জন তেন্ডুলকার উইকেট পেল।’
আন্তর্জাতিক ক্রিকেট ২০০টি উইকেট নিলেও আইপিএলে কোনও দিন বল হাতে উইকেট পাননি শচিন। অর্জুন নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই উইকেট পেয়েছেন। সে কথাই নিজের টুইটে বলতে চেয়েছেন শচিন।
আইপিএলে মাত্র ৫ ওভার বল করেছেন অর্জুন। তার মধ্যে নতুন বলে ৪ ওভারের পাশাপাশি পুরনো বলেও ১ ওভার করেছেন তিনি। আর পুরনো বলেই উইকেট নিয়েছেন তিনি। অর্জুন জানিয়েছেন, যে কোনও পরিস্থিতিতে বল করতে তৈরি তিনি। অর্জুন বলেন, ‘আমি বল করতে ভালবাসি। অধিনায়ক যে পরিস্থিতিতেই আমাকে বল করতে বলুন আমি তৈরি। আমি শুধু নিজের পরিকল্পনা অনুযায়ী বল করার চেষ্টা করি।’
এক্সপ্রেস গতি তার নেই। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে ২০ রান বাঁচাতে গিয়ে মাত্র ৫ রান দিয়েছেন তিনি। অফ স্ট্যাম্পের বাইরে নির্দিষ্ট জায়গায় বল ফেলেছেন। ভুবনেশ্বর কুমারের উইকেট নিয়েছেন। বাবার সঙ্গে খেলা নিয়ে তার কী আলোচনা হয়? সে কথাও জানিয়েছেন অর্জুন।
শচিন পুত্র বলেছেন, ‘বাবা ক্রিকেট নিয়েই কথা বলে। আমরা খেলার আগে আলোচনা করি। বাবা আমাকে বলে, অনুশীলনে যে রকম বল করছি মাঠেও সেটাই করতে। আমি শুধু বল ছাড়ার দিকে নজর দিই। যদি বল সুইং হয় তো ভাল। নইলে যেন রান না হয় সেই চেষ্টাই করি।’
এদিকে বাবার মত ছেলে হয়েছে বলে মন্তব্য করলেন ভারতের আরেক গ্রেট সুনিল গাভাস্কার। শেষ ওভারের উত্তেজনা ধরে রেখে যেভাবে দলকে জয় এনে দিয়েছেন, অর্জুনের এই টেম্পারমেন্ট দেখে মুগ্ধ গাভাস্কার। তিনি বলেন, ‘সবাই অর্জুন টেন্ডুলকারের অসাধারণ প্রতিভা নিয়ে কথা বলছে। আমি বলবো. বাবা শচিন টেন্ডুলকারের টেম্পারমেন্টটাই ধরে রেখেছে ছেলে অর্জুন টেন্ডুলকার।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

আইপিএলে প্রথম উইকেট অর্জুনের! ছেলেকে নিয়ে কী বললেন বাবা শচিন?

Update Time : ০৬:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩