আইপিএল ২০২৩: বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল?

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • 253

স্পোর্টস ডেস্ক:
হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের চোখ টানা দ্বিতীয় শিরোপায়, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। কার হাতে উঠবে এবারের আইপিএলের শিরোপা? আর কয়েক ঘণ্টা পরই জানা যাবে উত্তর।
তবে শঙ্কার খবরও আছে। উৎসবের আমেজে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে। যদি শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে চ্যাম্পিয়ন হবে কোন দল?
ফাইনাল ম্যাচের দিন আহমেদাবাদের আবহাওয়া কেমন থাকবে?
Accuweather-এর রিপোর্ট অনুযায়ী, আহমেদাবাদের আবহাওয়া সকালের দিকে খুব ভালো এবং রৌদ্রোজ্জ্বল থাকবে, কিন্তু সন্ধ্যা নাগাদ আবহাওয়ার মেজাজ বদলে যাবে এবং কালো মেঘে ঢেকে যাবে। বলা হচ্ছে, সন্ধ্যায় ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া ৭৮ শতাংশ মেঘলা থাকবে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।
এবারের আইপিএল ফাইনালের কোনো রিজার্ভ ডে আছে কি?
হ্যাঁ। শুরুতে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এবারের ফাইনালে রিজার্ভ ডে নেই, এমন খবর আসলেও এখন জানা গেছে-রিজার্ভ ডে থাকছে। আজ অন্তত ৫ ওভারের ম্যাচও আয়োজিত না হলে ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে সোমবার (২৯ মে)।
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন দলের সিদ্ধান্ত হবে কীভাবে?
ফাইনাল ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এমন পরিস্থিতিতে, কাট অফ টাইম হবে কমপক্ষে ১১টা ৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে।
অন্যদিকে, যদি ম্যাচটি শুরু হয় ৮টায়, তবে কাট অফ টাইম হবে ১২টা ২৬ মিনিট পর্যন্ত। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন।
কাট অফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্যও সময় না থাকলে এবং রিজার্ভ ডেতে ম্যাচ মাঠে গড়ানো না গেলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।
আইপিএল ২০২৩-এর পয়েন্ট টেবিলের দিকে তাকালে, গুজরাট টাইটান্স ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল, চেন্নাই সুপার কিংস ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ফলে যদি রিজার্ভ ডেতেও ম্যাচ আয়োজন করা না যায়, তবে গুজরাট টাইটান্সকে বিজয়ী ঘোষণা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আইপিএল ২০২৩: বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল?

Update Time : ০৯:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩