বিনোদন প্রতিবেদক
‘হাবু’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মাহবুবুর রহমান চাষীর আজ (২৫ আগস্ট) বিয়ে। জানা গেছে, আজ রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এদিকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) তার গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। জানা গেছে, কনের নাম নাম তুলতুল। তিনি ঢাকারই মেয়ে। স্নাতক সম্পন্ন করছেন। তবে তার পেশা সম্পর্কে জানা যায়নি।
বিয়ে সম্পর্কে চাষী আলম বলেন, আমাদের বিয়ে হচ্ছে পারিবারিকভাবেই। গতকাল আমাদের গ্রামের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে।
চাষী আলম আরও বলেন, এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অভিনয়ের মাধ্যমে চাষী আলম তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। এতে তার অভিনীত চরিত্রের নাম ‘হাবু’। এই চরিত্রটি এতোটাই দর্শকপ্রিয়তা লাভ করেছে যে, এখন চাষী আলমকে সবাই ‘হাবু’ নামেই ডাকে।
এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। তার অধিকাংশ নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েকদিন। এর মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।
ব্রেকিং :
আজ ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলমের বিয়ে
-
Reporter Name - Update Time : ০৩:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- 128
জনপ্রিয়


























