‘আমি মদ খাই, লাইসেন্স আছে’

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 134

‘আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। আমার বারের লাইসেন্স করা। আমি ফেনসিডিলে আসক্ত না’ বলে দাবি করেছেন চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে আটক যূথী (২২) নামে এক তরুণী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনগত ভোররাতে যূথীসহ রবিউল করিম (৩৩) নামে আরেক যুবককে আটক করা হয়। এ সময় তাদের বহন করা একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। প্রাইভেটকারে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিল পাওয়া যায়।

চেকপোস্ট পরিচালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকসহ সঙ্গীয় ফোর্স।

যূথী নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করেন। তিনি নিজেকে একজন ড্যান্সার ও মদ খাওয়ার লাইসেন্স আছে বলে দাবি করেন। তিনি ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসেছেন, সেজন্য এগুলো সঙ্গে এনেছেন বলে জানিয়েছেন।

রবিউল করিমের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামে। তিনি যূথীর বন্ধু।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।

আটক যূথী বলেন, আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। আমার বারের লাইসেন্স করা। আমি ফেনসিডিলে আসক্ত না। আমি শুধু সঙ্গ দিতে তাদের সাথে এসেছি। ইয়াবা তো আমার কাছে পায়নি গাড়িতে পেয়েছে। ইয়াবা আমার সঙ্গীর। যত দিন থানা থাকবে, আমাদের মতো মানুষ থাকবে থানায় আসতে হবে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাতে সার্কেল অফিসার মুকুর চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি করে তাদের কাছে ইয়াবা ও ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের আটক, গাড়ি জব্দ এবং মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

‘আমি মদ খাই, লাইসেন্স আছে’

Update Time : ০৮:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫