আরাধ্যার ঠোঁটে চুম্বন করে সমালোচনার মুখে ঐশ্বরিয়া

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • 140

বিনোদন ডেস্ক
বলিউডের তুমুল জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যার আজ (বুধবার) জন্মদিন। আরাধ্যা এগারো বছরে পা দিয়েছে। স্বাভাবিকভাবেই এই বিশেষ দিন বিশেষভাবে কাটাচ্ছে আরাধ্যা।

আরাধ্যা স্টার না হলেও স্টার কিড হওয়ায় তার জন্মদিনের রয়েছে তাৎপর্য। তাই নেট দুনিয়ায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। তার পরিবারের সদস্য থেকে অন্যান্য তারকারাও আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

কিন্তু এবার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করতেই নিন্দার ঝড় বয়ে গেলো ঐশ্বরিয়া রায়কে কেন্দ্র করে।

মেয়ে আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঐশ্বরিয়া বিশেষ ছবি পোস্টের পর ট্রলের বন্যা বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়।

ওই ছবিটি মূলত তার কন্যা আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই ট্রলের শিকার হতে হলো অভিনেত্রীকে। নিজের ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া মেয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, কন্যা আরাধ্যার ঠোঁটে চুম্বন করছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আমার ভালোবাসা। আমার জীবন। আমার আরাধ্যা। আমি তোমাকে ভালোবাসি।’

মা ও মেয়ের ভালোবাসার সেই ছবি নিয়ে ট্রল করতে ছাড়েননি নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়া রাইয়ের পোস্টে কেউ কেউ লিখেছেন, ‘এটা আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। অত্যন্ত লজ্জাজনক।’ আবার কেউ লিখেছেন, ‘ঐশ্বরিয়া ম্যাম, এভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করার দরকার ছিল না। মানুষের নজরে আসার জন্য আপনি অত্যন্ত খারাপ একটি ছবি পোস্ট করেছেন।

যদিও নেট দুনিয়ায় থেমে নেই ঐশ্বরিয়ার অনুরাগীরা। তারাও নেমে পড়েছেন ময়দানে। ট্রলের পাল্টা কেউ কমেন্ট করেছেন যে, ‘সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ কি অন্যায়? এখানে খারাপ কী দেখলেন? আবার কেউ লিখেছেন, ‘তিনি একজন মা। আর সন্তানকে চুম্বন করা মায়ের অধিকার। এভাবে খারাপ চোখে দেখলে সবকিছুই খারাপ লাগে। আপনারা দৃষ্টিভঙ্গি বদলান।’

যদিও এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খুলেননি ঐশ্বরিয়া রায় বচ্চন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আরাধ্যার ঠোঁটে চুম্বন করে সমালোচনার মুখে ঐশ্বরিয়া

Update Time : ১০:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২