বিনোদন ডেস্ক
পরনে হাসপাতালের পোশাক, ছোট চুল, ছোট দাড়ি। চোখের নিচে কালি, হাতে ধরা কোনো মেয়ের রং ওঠা ছবি। দেখা যাচ্ছে পাগলের মতো। পেছনের দেয়ালে এলোমেলো আঁকিবুঁকি। উস্কো-খুস্কোভাবে হাজির হলেন আরিফিন শুভ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘নূর’-এর লুক। পোস্টার দেখে ধারণা করা যায়, ভালোবাসার অপ্রাপ্তি তাকে এ অবস্থায় নিয়ে এসেছে।
এ নিয়ে এখনই কিছু বলেননি শুভ। শুভ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এই যে তুমি পাশেই আছ কিন্তু আমার কাছে নাই/আমার মতো এমন জীবন কেউ কখনো বাঁচে নাই!’
Reporter Name 

























