আর দুটি গোল হলে মেসির উপরে থাকছে না কেউ

  • Reporter Name
  • Update Time : ১২:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • 244

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে ৮ গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সেখানে মেসিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ ছন্দে ছিলেন মেসি। পেশাদার ফুটবলে এটা ছিল তার হাজারতম ম্যাচ। আর এই ম্যাচকে স্মরণীয় করে রাখলেন মেসি। করেছেন একটি গোল। তার গোলেই ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা।

ম্যাচের ৩৫ মিনিটে। অস্ট্রেলিয়া বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির মারা ফ্রি কিক হেড দিয়ে প্রাথমিকভাবে বিপদমুক্ত করেন অজি ফুটবলার সাউটার। কিন্তু দ্রুতই বল দখলে নেয় আর্জেন্টিনা। আগের ম্যাচের অন্যতম নায়ক ম্যাক অ্যালিস্টার বল কেড়ে নিয়ে পাস বাড়ান বক্সের মধ্যে ঢুকে পড়া নিকোলাস ওতামেন্দিকে। আর্জেন্টিনা রক্ষণভাগের স্তম্ভ ওতামেন্দি মেসির উদ্দেশে বল বাড়ান। প্রায় ১৫ গজ দূর থেকে বাঁ পায়ের মাটি ঘেঁষা ভলিতে গোল করেন মেসি।

এটি বিশ্বকাপের ইতিহাসে তার অষ্টম গোল। সবমিলিয়ে চলতি বিশ্বকাপে মেসির তৃতীয় গোল। ১-০তে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন মেসি। সেই আক্ষেপ যেন এদিন সুদে আসলে পুষিয়ে দিলেন। একবার তো অস্ট্রেলিয়ার পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন, যা দেখে ধারাভাষ্যকাররা পর্যন্ত বলে উঠলেন, পঁয়ত্রিশ কোথায়, এ যেন পঁচিশের মেসি।

ম্যারাডোনার ৮ গোলের বিশ্বকাপ রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। তার বিশ্বকাপে ৯ গোল রয়েছে। তার সামনে এখন শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ স্কোরার তিনি। তার রয়েছে ১০ গোল।

আর এক গোল করলেই সেই রেকর্ড স্পর্শ করবেন মেসি। ২ গোল করলে গড়বেন নতুন কীর্তি। পারবেন কি মেসি?

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আর দুটি গোল হলে মেসির উপরে থাকছে না কেউ

Update Time : ১২:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২