আসছে ‘বাজিগর ২’, নায়কের ভূমিকায় ফের শাহরুখ!

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • 135

বিনোদন ডেস্ক

১৯৯৩ সাল, প্রেক্ষাগৃহে মুক্তি পায় আব্বাস-মাস্তান পরিচালিত রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘বাজিগর’। বলিউডের কিং খানের ক্যারিয়ারের শুরুতেই এই ছবিটি মাইলফলক তৈরি করে।

এই সিনেমার সুবাদেই বলিউড পেয়েছিল শাহরুখ-কাজলের মতো ‘সুপারহিট’ জুটি। যে জুটির ম্যাজিক তিন দশক পেরিয়ে আজও অটুট।

বলা যায়, ‘বাজিগর’-এ অভিনয়ের পরেই শাহরুখের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়।

যেই সিনেমার হাত ধরে কিং খানের উত্থান, এবার জানা গেল সেই ছবি সিক্যুায়াল তৈরি হচ্ছে। আসছে ‘বাজিগর ২’। ঘোষণা দিয়েছেন ‘বাজিগর’-এর প্রযোজক রতন জৈন।

সম্প্রতি রতন জৈন ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের সঙ্গে ‘বাজিগর’-এর সিক্যুয়েল নিয়ে বেশ কয়েক ধাপে আলোচনা হয়েছে তার। শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন।

ছবিটি যে হবেই, সে কথা জোর গলায় জানিয়েছেন রতন। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকি বিষয়টি শাহরুখের উপরে নির্ভর করছে বলেই জানিয়েছেন তিনি।

রতন আরও জানান, এই মুহূর্তে জোরকদমে এগোচ্ছে ‘বাজিগর ২’-এর চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্যে নানারকম সম্ভাবনার কথা নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে ‘বাজিগর’-এর মান যাতে রাখতে পারে এই ছবি, সেই চেষ্টা তারা পুরোদমে চালাচ্ছেন।

আর কাজল? শাহরুখের পাশাপাশি তিনিও কি এই ছবিতে হাজির হবেন? সে প্রশ্নের জবাবে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন এই প্রযোজক। নায়িকার বিষয়টি এখনই স্পষ্ট করলেন না তিনি।

চলতি বছর বড় পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে ‘বাদশা’র আগামী ছবি ‘দ্য কিং’ নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান।

জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর ‘লিওঁ’ ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’-এর গল্প। ‘কিং’-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় ‘বাদশা’র সঙ্গে কাজ করলেও তার বিপরীতে খলচরিত্রে এই প্রথম ‘জুনিয়র বি’।

খোদ অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিং’-এ শাহরুখ-অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সম্পর্কে শাহরুখ বলেছিলেন, “পুরোপুরি অ্যাকশন ড্রামা!”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

আসছে ‘বাজিগর ২’, নায়কের ভূমিকায় ফের শাহরুখ!

Update Time : ১১:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪