Dhaka ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যোগ দেবে না ন্যাটোয়

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • 258

ফার্স্টনিউজ ডেস্ক

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের জটিলতা ও দূরত্বের সৃষ্টি হয়েছিল ন্যাটোর সদস্যপদ নিয়ে। সেই ন্যাটোয় যোগ দিতে এখন আর আগ্রহী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজে সোমবার রাতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

জেলেনস্কি ন্যাটো জোটের সদস্যপদ পাওয়ার জন্য আর চাপ প্রয়োগ করবেন না মন্তব্য করে বলেন, ‘আমরা বুঝতে পেরেছি যে, ন্যাটো সদস্য হিসেবে ইউক্রেনকে মেনে নিতে প্রস্তুত নয় এবং এই জোট রাশিয়ার সঙ্গে সংঘর্ষে ভয় পায়।’

জেলেনস্কির এই ইঙ্গিত এমন সময় দিলেন যখন ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীরা তুরস্কের আনাতোলিয়ায় এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, আমি বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠকের প্রস্তাব করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

ইউক্রেন যোগ দেবে না ন্যাটোয়

Update Time : ০৭:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২