ঈদের পূর্বে সকল বকেয়া পরিশোধের দাবি শ্রমিকদের

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • 173

খুলনা প্রতিনিধিঃ

দৌলতপুর জুট মিল কারখানা কমিটির উদ্যোগে মিল গেট সম্মুখে গত ১জুলাই শুক্রবার বিকেল ৫টায় শ্রমিক সমাবেশে বক্তারা বলেন ঈদের আগে শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করতে হবে।
সংগঠনের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জেল হোসেনের পরিচালনায় সমাবেশে অনুষ্ঠিত হয়।

শ্রমিক সমাবেশে বক্তারা বলেছেন বিজেএমসি অধিভুক্ত ৫টি বন্ধকৃত পাটকল (খালিশপুর জুট মিলস্, দৌলতপুর জুট মিলস, জাতীয় জুট মিলস, কেএফডি ও আর আর জুট মিলস্)-এর আনুমানিক ১৫ হাজার শ্রমিক ও তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এখনও পর্যন্ত তারা ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী বকেয়া পাওনা পায়নি। অবিলম্বে ঈদের পূর্বে শ্রমিকদের সকল বকেয়া পরিশোধের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, গণআন্দোলনের মুখে সরকার প্রায় ১ বছর পর স্থায়ী শ্রমিকদের এবং পরবর্তীতে বদলী শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করতে শুরু করে। তবে এখনও ৬ সপ্তাহের মজুরি, উৎসব বোনাসের ডিফারেন্সসহ বেশকিছু পাওনা বকেয়া আছে। গেটপাসে নামের বানান ভুলসহ নানা অজুহাতে এখনও অনেক শ্রমিককে টাকা পরিশোধ করা হয়নি। অমানবিক পরিস্থিতির মুখোমুখি হয় বিজেএমসি’র পরিচালিত ৫টি পাটকলের শ্রমিকরা। উক্ত মিলগুলোর শ্রমিকদের কোনো পাওনা এখনও পরিশোধ করা হয়নি। এ সকল পাওনা ঈদের আগে পরিশোধ করা না হলে ঈদের পরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, দৌলতপুর জুট মিল কারখানা কমিটির উদ্যোগে মিল গেট সম্মুখে শুক্রবার বিকেল ৫টায় শ্রমিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জেল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান,সমাজতান্ত্রিক দল বাসদ জেলা সদস্য আব্দুল করিম, সিপিবি ফুলতলা উপজেলা সভাপতি গাজী আফজাল হোসেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, খালিশপুর-দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বদলী অস্থায়ী আঞ্চলিক কমিটির উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, শ্রমিক নেতা কাজী ডালিম, ইলিয়াস হোসেন, মহিলা সম্পাদিক লাকী বেগম, সহকারী সদস্য সচিব আব্দুল রাজ্জাক তালুকদার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঈদের পূর্বে সকল বকেয়া পরিশোধের দাবি শ্রমিকদের

Update Time : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২