Dhaka ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৬

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • 138

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাড়ির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর দিলেও পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ১৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ঘরে বিপুল পরিমাণ আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্বিতীয় তলা থেকে দ্রুত তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টার দিকে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়।

আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

উত্তরায় বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৬

Update Time : ০২:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬