খুলনা অফিসঃ এপেক্স ক্লাব অব বাংলাদেশ’র ৩৮ তম জেলা সম্মেলনে বিশেষ সম্মানে ভূষিত হলেন এপেক্স ক্লাব (খুলনা) এর সভাপতি অ্যাডভোকেট শেখ মোঃ আমির হামজা। শনিবার ১২ নভেম্বর যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলা -৬ এর আওতাধীন ১৮ টি ক্লাবের মধ্যে তিনি বেস্ট ক্লাব, সুবেনর ও প্রেসিডেন্ট হিসেবে তিনটি ক্রেস্ট অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. রুহুল মঈন চৌধুরী, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. আব্দুল মতিন শিকদার ও পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. ভূবন লাল ভারতী উপস্থিত ছিলেন।
বিশেষ সম্মাননা পেয়ে আমির হামজা ফার্স্ট নিউজ কে জানান, “ওকালতির পাশাপাশি মানবসেবার মানসিকতা নিয়েই এপেক্স ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছি।“ এছাড়া একসঙ্গে ৩টি বেস্ট এওয়ার্ড পাওয়া অনেক বড় অর্জন বলে মনে করেন তিনি।
ফার্স্ট নিউজ/ম র /খু প্র
Reporter Name 






















