এশিয়া কাপ শেষ শান্তর

  • Reporter Name
  • Update Time : ০২:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • 122

ক্রীড়া প্রতিবেদক
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে ৮৯ রানের জয়ে নেট রান রেটের হিসেবে সুপার ফোরে খেলা নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তবে সুপার ফোরের লড়াইয়ের আগে বড় দুঃসংবাদই পেল বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। আজ (মঙ্গলবার) বিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের টপ অর্ডারে নির্ভরতার প্রতীক শান্ত। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন টাইগার এই ব্যাটার। করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তবে এর মধ্যেই আপাতত থামতে হচ্ছে এই রানমেশিনকে।

গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, ‘ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ব্যথার কথা জানিয়েছিল সে (শান্ত) এবং পরে আর ফিল্ডিং করতে পারেননি। বিষয়টি নিশ্চিত হতে এমআরআই স্ক্যান করা হয়েছিল। সতর্কতা হিসেবে, শান্ত টুর্নামেন্টে আর অংশ নেবে না। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এশিয়া কাপ শেষ শান্তর

Update Time : ০২:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩