স্পোর্টস ডেস্ক
১৯৯৯ সালের বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সির ডিজাইন তৈরি করেছে নিউজিল্যান্ড। শুধু ১৯৯৯ সালের স্মৃতি ফিরিয়ে আনাই নয়, জাতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখেই তৈরি করা হয়েছে তাদের এবারের বিশ্বকাপ জার্সি। একই সঙ্গে বিশ্বকাপের দলও ঘোষণা করে দিয়েছে তারা।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন জার্সি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকাও। তারাও নিজস্ব ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্বকাপের জার্সি তৈরি করেছে। তবে প্রোটিয়ারা এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে উজ্জ্বল হলুদ রং রয়েছে। কাঁধের কাছে রয়েছে জাতীয় পতাকা। জার্সির মধ্যে দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুল ‘কিং প্রোটিয়া’ উল্লেখযোগ্য স্থান পেয়েছে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ঐতিহ্যের সঙ্গে আধুনিকত্ব মিশিয়ে জার্সি তৈরি করা হয়েছে। কাগিসো রাবাদা, এইডেন মারক্রাম এবং কেশভ মাহারাজকে নতুন জার্সি পরে ছবির জন্য পোজ দিতে দেখা গেছে।
নতুন জার্সির ডিজাইন প্রকাশ করে এক্স (সাবেক টুইটার) একাউন্টে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ভক্তরা এখন থেকে তাদের এই জার্সিটি পেতে পারেন। সে জন্য প্রি-অর্ডার করতে হবে। তাহলে ১৫ মে থেকে রেপ্লিকা জার্সি হাতে পাবেন ভক্তরা।
ব্রেকিং :
ঐতিহ্যের ছোঁয়া রেখে বিশ্বকাপের জার্সি প্রকাশ করলো আরো এক দেশ
-
Reporter Name - Update Time : ০৯:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- 129
জনপ্রিয়


























