Dhaka ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়াকে পানামা পেপারস কেলেঙ্কারিতে ইডির তলব

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • 216

বিনোদন ডেস্ক

পানামা পেপারস মামলায় বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিদেশে সম্পদ রাখার জন্যই ঐশ্বরিয়াকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে তলব করা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার ঐশ্বরিয়াকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে বলা হয়। এর আগেও তাকে দু’বার তলব করা হয়েছিল। তবে তখনো তিনি হাজিরার জন্য সময় চেয়েছিলেন। এবারও নাকি তিনি সময় চেয়েছেন।

এর আগে পানামা পেপারে নাম থাকায় আদালতের নির্দেশে পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়েছে নওয়াজ শরিফকে। অমিতাভ বচ্চনসহ বেশকিছু ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল নরেন্দ্র মোদি সরকার।

পানামা পেপারের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই বিষয়টির ওপর নজর রাখছিল ভারত সরকার। দেশটির সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

ঐশ্বরিয়াকে পানামা পেপারস কেলেঙ্কারিতে ইডির তলব

Update Time : ০৯:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১