Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • 119

নিজস্ব প্রতিনিধি
ওয়ার্ল্ড ফুটবল সামিট বিশ্ব ফুটবলের অন্যতম বৃহত্তম ক্রীড়া প্ল্যাটফর্ম; যা খেলাধুলায় সুযোগ তৈরি এবং ক্রীড়াজগতে নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে বিশ্বখ্যাত পেশাদারদের সম্মিলিত করে থাকে। এই প্ল্যাটফর্ম ক্রীড়াজগতের নেতাদর সংযুক্ত করে যারা ব্যবসা এবং মূল্যবোধ উভয় ক্ষেত্রেই ক্রীড়াশিল্পের বিবর্তনকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদের জ্ঞান ও আইডিয়াগুলো পরস্পরের সঙ্গে শেয়ার করেন।
দওয়ার্ল্ড ফুটবল সামিটের নেতারা আমাদের কল্পনার ফুটবলকে মানুষের সত্যিকার প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। পেশাদার ফুটবলাররা এই বিশ্বব্যাপী কমিউনিটি একটি আরও টেকসই ও সর্বোচ্চ স্তরের ফুটবল জগত গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড ফুটবলের গতিপথকে প্রভাবিত করেন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করে। এই বছর পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হলো গত ১১ ডিসেম্বর বিশ্ব ফুটবল সামিটের সর্বশেষ সংস্করণের প্রাক্কালে যা সৗদি আরবের জেদ্দায় ১২ থেকে ১৩ ডিসেম্বর ২০২৩ সময়কালে অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের সম্মাননাগুলি প্রদান করা হচ্ছে চারজন অসামান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যাদের প্রত্যেকেই ফুটবল জগতের ভেতরে ও বাইরে দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী অবদান রেখে চলেছেন।
প্রথম সম্মাননাটি প্রদান করা হয় প্রফেসর মুহাম্মদ ইউনূসকেস ক্রীড়াজগতে তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং অন্যান্য ক্ষেত্রে তার আজীবন কৃতিত্ব ও অর্জনের জন্য।
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী, অলিম্পিক লরেল পুরস্কারপ্রাপ্ত এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে বিশ্বব্যাপী প্রশংসিত প্রফেসর ইউনূস সামাজিক উন্নয়নের ইতিহাসে এক যুগান্তকারী ব্যক্তিত্ব। ওয়ার্ল্ড ফুটবল সামিট তার অসাধারণ জীবনকালের বিভিন্ন কৃতিত্বকে সামনে তুলে ধরেন। যিনি একই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রাপ্ত বিশ্বের সাতজন বিশিষ্ট ব্যক্তির অন্যতম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

Update Time : ১২:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩