Dhaka ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কার সঙ্গে বড়দিনের পার্টিতে মজলেন মালাইকা?

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • 177

বিনোদন ডেস্ক
আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখছেন না তারা। প্রায় সবখানে সব পার্টিতেই একসঙ্গে দেখা যায় তাদের। তবে এবারের বড়দিনের পার্টিতে দেখা গেল ভিন্ন চিত্র।

রবিবার (২৫ ডিসেম্বর) বড়দিনটা পরিবারের সঙ্গে কাটালেন মালাইকা আরোরা। এই ফ্যামিলি গেট টুগেদারে জায়গা হয়নি অর্জুন কাপুরের। এবারের বড়দিন কাটালেন বোন অমৃতা আর মায়ের সঙ্গে।

মালাইকার সঙ্গে এসেছিলেন ছেলে আরহান। আর অমৃতার সঙ্গে তার বর শাকিল লাদাখ, দুই ছেলে রায়ান আর আজান। বড়দিনের লাঞ্চের জন্য মালাইকা বেছেছিলেন কালো-সাদা ক্রপ টপ আর মিনি স্কার্ট। সঙ্গে কালো হিল, হ্যান্ড ব্যাগ আর সানগ্লাস।

আরহানের সাজও ছিল চোখে পড়ার মতো। নেভি ব্লু সোয়েটার আর বেইজ প্যান্ট পরেছিলেন। নীল প্রিন্টেড ড্রেস আর হলুদ জুতায় দেখা মিলল অমৃতার।

রবিবার নিজের বন্ধু ও অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানান মালাইকা। ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমার সমস্ত পরিবার এবং প্রিয় বন্ধুদের যাদের আমি নিজের জীবনে পেয়ে ধন্য, বড়দিন আপনার হৃদয়ে ভালোবাসা নিয়ে আসুক, আপনার শরীরে স্বাস্থ্য এবং শান্তি ও আনন্দ নিয়ে আসুক।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কার সঙ্গে বড়দিনের পার্টিতে মজলেন মালাইকা?

Update Time : ১২:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২