Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে গুরুতর আহত ৩ শিশু

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে আটটার দিকে শহরের শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো- শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদত হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬) এবং আয়েশা খাতুন (৩)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। বাসায় এনে অন্য দুই ভাই-বোনের সঙ্গে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে খাদিজা ও সজিব গুরুতর আহত হয় এবং আয়েশা আঘাত পায়। স্থানীয় লোকজন এবং শিশুদের স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে সজিব এবং আয়েশা যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, কুড়িয়ে পাওয়া ককটেলে তিন শিশু গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে গুরুতর আহত ৩ শিশু

Update Time : ০২:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫