কুমার বিশ্বজিতের ছেলের অবস্থার উন্নতি, শঙ্কা কাটেনি

  • Reporter Name
  • Update Time : ১২:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 179

নিজস্ব প্রতিবেদক  

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো শঙ্কা কাটেনি। চিকিৎসকরা পরিবারের সদস্যদের এ তথ্য জানিয়েছেন।

কানাডার এসটি মাইকেল হাসপাতালে চিকিৎসা চলছে নিবিড়ের। তাকে আইসিইউতে রাখা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তার একটি অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। নিবিড়ের একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, দুর্ঘটনায় নিবিড়ের মাথার একটি বড় অংশ এবং চোখের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বুকের পাঁজরও ক্ষতিগ্রস্ত হয়েছে। শরীরের আর কোথায় কোথায় আঘাত আছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

দেশটির স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে টরোন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ওইদিনই কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাঈমা সুলতানা। সেখানে পৌঁছে সরাসরি হাসপাতালে যান তারা। এরপর কর্তব্যরত চিকিৎসকরা তাদের সন্তানকে দেখাতে নিয়ে যান।

এদিকে দুর্ঘটনায় নিহত শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্তের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অ্যাঞ্জেলা বারৈয়ের বাবা মেয়ের মরদেহ নিতে কানাডায় আসছেন। পুলিশও ছাড়পত্র দিয়েছে। টরোন্টোর বাংলাদেশ কনসাল অফিস ডেথ সার্টিফিকেট ইস্যু করবে। এরপরই মরদেহ নিয়ে দেশের পথে রওনা করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

কুমার বিশ্বজিতের ছেলের অবস্থার উন্নতি, শঙ্কা কাটেনি

Update Time : ১২:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩