খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) দুপুরে এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরানো হয়।
এএসআই (সঃ) পদ থেকে এসআই (সঃ) পদে পদোন্নতি পাওয়া মোঃ আসলাম উদ্দিনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন।
কেএমপি’র পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক 






















