ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। যার চরম মাশুল দিতে হলো হারিস রউফকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে এই পেসারকে।
পিসিবির কমিটির ‘পুঙ্খানুপুঙ্খ শুনানি প্রক্রিয়া’ এবং ‘সংশ্লিষ্ট সবার মত বিবেচনায়’ এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুধু তাই নয়। পিসিবি এ বছরের ৩০ জুন পর্যন্ত বিদেশি কোনো লিগে খেলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে হারিসকে।রউফের চুক্তি বাতিলের সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান টেস্ট দলে যুক্ত হতে চাননি রউফ। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও বলা হয়েছে, বিচারের নীতি অনুসারে রউফকে ব্যক্তিগত শুনানির সুযোগ করে দেওয়া হয়েছিল গত ৩০ জানুয়ারি। তবে তার পক্ষ থেকে সন্তোষজনক উত্তর পায়নি পিসিবি।হারিস রউফ এমনিতেও পাকিস্তান টেস্ট দলে নিয়মিত সদস্য ছিলেন না। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেছিলেন তিনি। এরপর কেবল সীমিত ওভারেই দেখা গেছে।
তবে হারিসের গতির কারণেই তাকে অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে বিবেচনায় নিয়েছিলেন নির্বাচকরা। শুরুতে সম্মত হলেও পরে নিজেকে সে সফর থেকে সরিয়ে নেন, এমন দাবি করেছিলেন তখনকার প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ।
ওই সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলেন রউফ। যা নিয়েই মূলত সমস্যার সূত্রপাত। অবশেষে কেন্দ্রীয় চুক্তি হারিয়েই ভুলের মাশুল দিলেন হারিস।
ব্রেকিং :
কেন্দ্রীয় চুক্তি থেকে হারিস রউফকে ছেঁটে ফেললো পিসিবি
-
Reporter Name - Update Time : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- 134
জনপ্রিয়


























