কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • 141

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে বলা হয়েছে এই ঈদযাত্রা সুষ্ঠ ও নিরাপদ করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।

মঙ্গলবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি বলেন, প্রতিবছর ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের নানা সমস্যা হয়, বিশেষ করে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হয়। এজন্য এবার বিশেষ গুরুত্ব দিয়ে ট্রাফিক ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও পুলিশের পর্যায়ে কো-অর্ডিনেশন মিটিং হয়েছে।

আইজিপি বলেন, বড় বাজার ও মোড়গুলিতে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে কাজ করা হচ্ছে যাতে যানজট না হয়। ট্রাফিক আইন অজ্ঞাত কিছু ড্রাইভার-হেলপারদের সচেতন করা হচ্ছে যাতে যানজট এবং অনিয়ম কমানো যায়।

অবৈধ বাস কাউন্টার সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না এবং আইন অনুযায়ী এসব দূর করা হবে। এছাড়া, টিকিটের অতিরিক্ত মূল্য নেওয়া ও আইন না জানার কারণে অভিযোগ না করার প্রবণতা নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাস টার্মিনাল পরিদর্শনে ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি

Update Time : ০২:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬