খালিশপুরে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে নগরীর খালিশপুর এলাকায় নারী ভোটারদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের ৫৪ সেন্ট্রাল ব্লক রোড এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের ভগ্নিপতি তৌহিদূর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন। দোয়া মাহফিল ও উঠান বৈঠক সঞ্চালনা করেন ইমরান সালেহ সিফাত।

বক্তারা বলেন, করোনাকালসহ বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে রকিবুল ইসলাম বকুল সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অক্সিজেন সেবা প্রদানসহ মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, নারীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বন্ধ মিল-কারখানা পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবেন।

এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির কথাও তুলে ধরেন। তারা বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম বাচ্চু, আবু উবায়দা মাহিম, ফিরোজ হোসেন, সাগর হোসেন, কাঞ্চন, আব্দুল খালেক টিপু, নাজমুল হোসেন মাহিন, আসাদুল হাওলাদার, শফিকুল ইসলাম, মো. আলমসহ স্থানীয় নেতাকর্মী ও নারী সমর্থকরা।

দোয়া মাহফিল ও নির্বাচনী উঠান বৈঠক শেষে বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খালিশপুরে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

Update Time : ০৯:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬