খালিশপুর কলেজিয়েট গার্লস্ স্কুলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য অবস্থান কর্মসূচি করেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ। সকাল ৮টা থেকে শুরু হয়ে অবস্থান কর্মসূচি চলবে ১টা পর্যন্ত। এসময় শিক্ষকরা বলেন, পূণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন। নিয়োগশর্ত মোতাবেক শিক্ষক কর্মচারীদের প্রাপ্য বেতন ভাতা প্রদান। শিক্ষক নিয়োগ ও স্কুল পরিচালনায় ঘাটতি বাজেটের অর্থ স্কুল হিসাবে প্রেরণের জন্য আগামী ২১ অক্টোবর, ২০২৫ তারিখে সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি পূরনের জন্য কর্মবিরতি শুরু হয় ও ২২ অক্টোবর, ২০২৫, এর মধ্যে ম্যানেজিং কমিটি গঠন, ম্যানেজিং কমিটির সভা এর তারিখ ঘোষণা এবং শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করার জন্য আল্টিমেটাম দেওয়া হলেও অধ্যক্ষ, জনাব শরীফ আসিফ রহমান, সচিব, খুলনা সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও পদক্ষেপ না নেওয়ায়, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর অবস্থান কর্মসূচী শুরু হয়। শিক্ষকরা বলেন, আমরা আজ পাঠচক্র, মাধ্যমিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা, বিদ্রোহী সংগীত এর মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করছি। শিক্ষক কর্মচারীরা আরও বলেন, অফিস চলাকালীন সময়ে সকাল ৮টা থেকে দুপুর ১:১০ পর্যন্ত অবস্থান চলবে, শুক্রবার ও শনিবার সকাল ৯:০০ থেকে বেলা ১২:০০ টা পর্যন্ত অবস্থান কর্মসূচী চলবে। শিক্ষক ও কর্মচারীবৃন্দ বলেন, কর্তৃপক্ষ আমাদের নায্য অধিকার প্রাপ্তির বিষয়ে কোনও সুরাহা না করলে আমরা আরও কঠোর পদক্ষেপে যাবো বলে ব্যক্ত করেছেন।
এ সময়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে আমাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। দ্রুত শিক্ষকদের দাবি মেনে নিয়ে ক্লাস শুরু করার কথা বলেন শিক্ষার্থীরা।
ব্রেকিং :
খালিশপুর কলেজিয়েট গার্লস্ স্কুলের স্বাভাবিক কার্যক্রম ও ৪ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি
-
স্টাফ রিপোর্টার - Update Time : ০১:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- 144
Tag :
জনপ্রিয়























