Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগে আটক ৪

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 457

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত ভবন থেকে জবাই করা কুকুরের মাংসসহ ৪ জনকে আটক করা হয়েছে। ১৩ ডিসেম্বর বুধবার বিকেলে জবাই করা কুকুরসহ হাতেনাতে ৪ জনকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশ খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যন্তর থেকে পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন যাবত কুকুর জবাই করে আসছিল,এরই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর বুধবার বিকেলে জবাই করা কুকুরসহ হাতেনাতে ৪ জনকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে ফুচকা,ভ্রাম্যমাণ বিরিয়ানি, বার্গারসহ বিভিন্ন দোকানে কম দামে কুকুরের মাংস সরবরাহ করতো তারা। আটককৃতরা হলো চক্রের প্রধান আসামি ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অস্টম শ্রেনির ছাত্র তাজ (১৬) সহ খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩ এর হাবিবুর রহমানের ছেলে মোঃ আবু সাইদ (৩৭), ২ নং নেভি গেট এলাকার কুতুব আলীর ছেলে মোঃ সিয়াম (১৬),চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। তবে ঘটনার সাথে জড়িত আরমান ও উৎস এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংবাদ পেয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ংকর কুন্ডুর উপস্থিতিতে আসামিদের কে খালিশপুর থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগে আটক ৪

Update Time : ০৮:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩