খুলনার আড়ংঘাটা থানাধীন রায়েরমহল ব্যাংক কোয়াটার এলাকার উত্তর মাথায় একটি ঘর থেকে মোঃ হামিদ শেখ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল হান্নানের ঘেরের কাঁচা-পাকা ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে হামিদ শেখ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 






















