ফার্স্ট নিউজ ডেস্ক:
খুলনা খালিশপুর থানাধীন মুজগুন্নি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নিজ ভাই মো: সবুজ ও বোন সুবর্না স্বপ্নাকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী আনুমানিক রাত ৯ টায় মুজগুন্নী কাজীপাড়ায় নিজবাড়িতে পূর্বশত্রুতার জের ধরে সবুজকে তার বোনসহ চাচাতো ভাইয়েরা এলোপাতাড়ি আঘাত করে। এসময় চাচাতো ভাই রমজান ও আপন বোনেরা বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে সবুজের মাথা ও নাকে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে চিকিৎসার উদ্দেশ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। এ বিষয়ে সবুজ বলেন, “জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্য প্রায়ই ওৎ পেতে থাকে রমজান এবং তার দুই বোন সুখি ও সাথী। আমরা বার বার মার খাচ্ছি, তবে আইনগত কোনো সহায়তা পাচ্ছিনা।”
এছাড়া তার ছোট বোনের স্বামী পুলিশ কর্মকর্তা হওয়ায়, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান তিনি।
এছাড়া, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারী সোমবার অভিযুক্ত রমজান আক্রমণ করে এ পরিবারের বড় মেয়ে(সবুজের বোন) সুবর্না স্বপ্নার উপর।
এ বিষয়ে স্বপ্না বলেন, “তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আমার ছেলের উপর রমজান অতর্কিত হামলা চালায়। আমি ঠেকাতে গেলে আমার পায়ের হাটুতে লাঠি দিয়ে আঘাট করে। পরে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা খুমেক হাসপাতালে নিয়ে আসে। এতে পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ার আশংকা করছেন চিকিৎসকেরা।”
এ বিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ গিয়াস আল মুনির এর নিকট জানতে চাইলে তিনি বলেন, “সম্পূর্ণ পারিবারিক বিরোধের কারনে এঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে মামলা দায়ের হবে। “
Reporter Name 






















