Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ধারালো চাকুর আঘাতে আহত ১

খুলনা মহানগরীর সদর থানাধীন টুটপাড়া তালতলা এলাকায় পূর্বের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি ধারালো চাকুর আঘাতে গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে। আহত ব্যক্তির নাম মো. আজমল কবির মিলন (৪৫)। তিনি টুটপাড়া তালতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দারোগাপাড়া এলাকার শাহজালাল (৩৫) রাগান্বিত হয়ে মিলনের বুকের বাম পাশে ও পিঠে ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তাকে সার্জারি-১ বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে সদর থানার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনায় ধারালো চাকুর আঘাতে আহত ১

Update Time : ০১:২৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫