খুলনা থেকে ছেড়ে যাওয়া নকশী কাঁথার এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরুর কিছুক্ষণ পর লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি খুলনা থেকে ছাড়ার প্রায় আধা ঘণ্টা পর ‘আপিল কেটে’ লাইনচ্যুত হয়ে পড়ে যায়।
ঘটনার পর থেকে খুলনা রেলস্টেশন হয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও উদ্ধার কাজ চলছে। উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক 






















