খুলনায় নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিউটিফিকেশন কোর্স সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • 177

প্রশংসিত সংগঠনটির চেয়ারপার্সন শায়লা আজীম

খুলনায় নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২ দিন ব্যাপি বিউটিফিকেশন কোর্স সম্পন্ন। বেকার , কর্মহীন সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিন্নধর্মী এই আয়োজনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সংগঠনটির চেয়ারপার্সন আমেরিকা প্রবাসী শায়লা আজীম। ২৪ ও ২৫ সেপ্টেম্বর খুলনা শেরে বাংলা রোডের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই বিউটিফিকেশন কোর্সে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিউটিশিয়ান আফরোজা রুনু।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের নারীরাও এগিয়ে যাচ্ছে। একসময় পার্লার শব্দটি নারীসমাজে অচেনা হলেও, বর্তমানে বেশ চেনাজানা। এখনকার নারীরা সাজ-পোশাক ও ত্বকের প্রতি বেশ যত্নশীল। ফলে, মোড়ে মোড়ে গড়ে উঠছে বিউটি পার্লার। তবে, এই সকল পার্লারের নারী কর্মচারীদেরকে অভিজ্ঞসম্পন্ন করে গড়ে তুলতে এই ব্যাতিক্রমী আয়োজন করেছে সংগঠনটি। শুধু তাই নয়, সুবিধাবঞ্চিত ও কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টি করাও এই অনুষ্ঠানের অন্যতম মৌলিক উদ্দেশ্য। এই ধারাবাহিকতায় নারীদের রুপচর্চার উপর ২ দিন ব্যাপি মৌলিক এই প্রশিক্ষণের আয়োজন করে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। খুলনা ও আশপাশের জেলা থেকে ৯০ জন নারী এই বিউটিফিকেশন কোর্সে অংশগ্রহন করে সার্টিফিকেট অর্জন করেন । এই কোর্সের উদ্বোধন করেন নাহিয়ান ফাউন্ডেশনের সহ-সভাপতি শারমিন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং খুলনা টীম লিডার শিরিনা সুলতানা জেসি, টিম লিডার ঢাকা বিভাগ কামরুল ইসলাম রাজ শাহীন. সমন্বয়ক জাহিদুল ইসলাম নান্টু বগুডা ,ফাউন্ডেশনের সাংগঠনিক টিম লিডার সাতক্ষীরার অরুন সরকার , সমন্বয়ক দিঘলিয়া সানজিদা আক্তার, সমন্বয়ক বটিয়াঘাটা আইরিন সুলতানা কুম কুম , সমন্বয়ক মাহমুদা খাতুন এবং নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউ এস প্রতিনিধি সামিয়া রুশদা খান -প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সমন্বায়ক হিসেবে ছিলেন ফারজানা নাহার। দুইদিন ব্যাপী এই বিউটিফিকেশন কোসের্র সোমবার ছিল শেষ দিন।

চলতি বছরের জানুয়ারীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সেই থেকেই অসহায়,কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। শুধু তাই নয়, বৃদ্ধাশ্রম, এতিমখানা, মসজিদ ও মাদরাসা নির্মাণের একাধিক প্রকল্প হাতে নিয়েছেন সংগঠনটির চেয়ারপার্সন শায়লা আজীম। নারীদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

সংগঠনটির ঢাকা বিভাগের টিম লিডার কামরুল ইসলাম রাজ শাহীন জানান, তার সন্তান নাহিয়ান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হওয়ায় এই সকল সেবামূলক কর্মকান্ডের সিদ্ধান্ত নেন চেয়ারপার্সন। ভবিষ্যতে খুলনায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে নতুন প্রকল্প হাতে নেবেন বলে জানান তিনি। এছাড়া , পার্লার করতে আগ্রহী অস্বচ্ছল নারীদেরকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

খুলনায় নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিউটিফিকেশন কোর্স সম্পন্ন

Update Time : ১১:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩