বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক এমপি ও খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, ভাষাসৈনিক এম নূরুল ইসলাম দাদুভাইয়ের ৫ম মৃত্যুবার্ষিকী আজ (২১ অক্টোবর)।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে সোনাডাঙ্গা বিএনপি অফিসে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ জোহর কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা হবে।
উল্লেখ্য, এম নূরুল ইসলাম দাদুভাই ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং দীর্ঘদিন খুলনা অঞ্চলে বিএনপির সংগঠন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সবাইকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
নিজস্ব প্রতিবেদক 






















