খুলনা প্রতিবেদক :
নগরীর ২৪ নং ওয়ার্ড নিরালা প্রান্তিকা এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সন্ত্রাসী আদম আলী গাজী ওরফে মান্দার বাহিনী ও তার ছেলে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ময়না গাজী কর্তৃক জমি দখল, এলাকাবাসীর উপর অস্বাভাবিক নির্যাতন, চাঁদাবাজী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মহিলা দিয়ে দেহ ব্যবসাসহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারী ও ধর্ষণকারীদের গ্রেফতারের দাবীতে গতকাল বুধবার বিকাল ৩.০০ টায় খুলনা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন কক্ষে মোহাম্মদ তানজির রব্বানী জুখরুফ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলন করা হয় ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করায় ময়না গাজী আন্দোলনের সুন্দরবন কলেজের এইচএসসির ছাত্র মো. আরাফাতের উপর গত ইং ০৪.০৮.২০২৪ তারিখে হত্যার উদ্দেশ্যে অমানবিক নির্যাতন করে। আরো বলেন, মো: তানজির রব্বানী, পরিচালক, শিক্ষক প্রশিক্ষক- জুখরুফুল উলুম মাদ্রাসা, মো. জুয়েল শেখ, মো. বুলবুল ইসলাম সানা, মো. জাহাঙ্গীর শেখ, মো. মিরাজুল ইসলাম শেখ, মো. আবুয়াল হোসেন,শেখ খোকন, মো. রবিউল ইসলাম শেখ,মো. কামরুল ইসলাম শেখ, মো. মোজাহের গাজী,মো. হুমায়ুন কবির সরদার আমরা প্রান্তিকা আবাসিক এলাকা, বসবাস করি বিগত আওয়ামী লীগ আমলে আদম আলী মান্দার, ময়না গাজী, বেল্লাল গাজী, ইকবাল গাজী, মুছা গাজী মো. রুবেল গাজী, বুলবুল গাজী, ভুয়া সাংবাদিক রাসেল, সজিব চলমান আরো অনেকে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আমাদের নিকট হইতে বিভিন্ন সময় চাঁদা নিত। আর যদি চাঁদা না দিতাম তাহলে নির্যাতনের স্বীকার হতাম। তাই বর্তমান অন্তবর্তী কালীন নিকট আমাদের আকুল আবেদন পুনরায় উক্ত ব্যক্তিগনেরদ্বারা আমরা এলাকাবাসী যাহাতে আর ক্ষতিগ্রস্থ ও হয়রানি না হই ও এদের বিরুদ্ধে কঠোর বিচারের দাবি জানাচ্ছি।
ব্রেকিং :
খুলনায় মান্দার বাহিনী গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন
-
Reporter Name - Update Time : ০২:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- 144
জনপ্রিয়























