Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু: জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ

খুলনায় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে পূর্ব রুপসা ব্যাংকের মোড়ের একটি চায়ের দোকানের পেছনের জলাশয় থেকে ভাসমান অবস্থায় রেজাউল ইসলাম (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রেজাউল ইসলাম বাগমারা বাজারের পান ব্যবসায়ী আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রুপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা আব্দুল হাকিম ও তার ছেলে রেজাউল ইসলাম দুই জন একসাথে একটি চা-পানের দোকান পরিচালনা করতেন। গত শুক্রবার রাতে তার বাবা তাকে দোকানে রেখে বাড়ি চলে যান। পরের দিন সকাল ১০ টায় তিনি দোকানে গেলে দোকানের তালা বন্ধ অবস্থায় দেখতে পান। এরপর তার ছেলের কোনো সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তায় দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করলে তার ছেলের পরনের সব জামাকাপড় দোকানের ভিতরেই পড়ে থাকতে দেখেন।

এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ সকাল ১১ টায় দোকানের পেছনের জলাশয়ে রেজাউলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে। রেজাউলের লাশ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় জলাশয়ে ভাসছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি রহস্যজনক। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

হঠাৎ এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছে বাগমারার শান্ত পাড়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু: জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ

Update Time : ০৫:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫