খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম (৩৭) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় থাকতেন শামীম। সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছন দিকে কুপিয়ে হত্যা করা হয়। সকালে পরিবারের সদস্যরা তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করছিলেন শামীম।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ব্রেকিং :
খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
-
ডেস্ক নিউজ - Update Time : ০১:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- 192
Tag :
জনপ্রিয়























