খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মোড় সংলগ্ন প্রধান সড়কে যৌথবাহিনীর উদ্যোগে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর ২০২৫) রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. মাহমুদুল হাসান (এস), বিএন (পি-২৬৬৪) এর নেতৃত্বে নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদস্যরা।
অভিযান চলাকালে সন্দেহভাজন মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। প্রায় ২৫০টি মোটরসাইকেল, ১০টি ট্রাক, ১টি বাস এবং ২০টি প্রাইভেট কার তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এ ধরনের তল্লাশি কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 






















